নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার মধ্যেই এবার সামনে এলো নতুন আতঙ্ক। বিশ্বে প্রথম মানুষের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা রোজপোত্রেবনাদজরের প্রধান আন্না পোপোভা জানিয়েছেন, ভেক্টর ল্যাবরেটরির বিজ্ঞানীরা রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি পোলট্রি খামারের সাত শ্রমিকের কাছ থেকে H5N8 স্ট্রেনের জিনগত উপাদানগুলো পৃথক করেছিলেন। ওই খামারে গত ডিসেম্বরে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব হয়েছিল।

তিনি জানান, শ্রমিকদের কোনো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা হয়নি।
পোপোভা বলেন, ‘বিশ্বে প্রথমবারের মতো মানুষের মধ্যে অ্যাভিয়ান ফ্লুর সংক্রমণের ঘটনাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।’

অ্যাভিয়ান ফ্লু ভাইরাসের বেশ কয়েকটি রূপ আছে। এর মধ্যে H5N8 রূপটি পাখির জন্য প্রাণঘাতি। এই ভাইরাস এর আগে কখনোই মানবদেহে সংক্রমিত হয়নি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন