ধূমপান করে বিপাকে শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় ধূমপান করে বিপাকে পড়লেন শাকিব খান ও তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শাহেন শাহ’ সিনেমার সংশ্লিষ্টরা। ছবির কয়েকটি দৃশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ভঙ্গ করা হয়েছে জানিয়ে তার ব্যবস্থা গ্রহণ করতে চার সচিবসহ মোট পাঁচ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আদালত।

সে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে ‘শাহেন শাহ’ সিনেমার পরিচালক ও প্রযোজক সংস্থার কাছেও। বাংলাদেশ ক্যানসার সোসাইটি, মাদকবিরোধী সংগঠন ‘প্রত্যাশা’ এবং পপুলেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) পক্ষে বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

নোটিশ গ্রহীতারা হলেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘শাহেন শাহ’ চলচ্চিত্রের একাধিক দৃশ্যে ধূমপানের দৃশ্য রয়েছে। কিন্তু এসব দৃশ্যে কোনো সতর্কবার্তা ব্যবহার করা তো হয়নি বরং নানা নাটকীয় ভঙ্গিতে ধূমপানের দৃশ্যকে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে। এটি একটি গর্হিত অন্যায়। এতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ভঙ্গ করা হয়েছে।

তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ ভঙ্গ করে সিনেমাটিতে কীভাবে ধূমপানের দৃশ্য ধারণ করা হয়েছে এবং তা প্রদর্শনীতে অনুমতি দেয়া হয়েছে সরকার এবং সংশ্লিষ্টদের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ