ভারতের প্রধান বিচারপতির পদত্যাগ দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেল এড়াতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে বিয়ে করতে ধর্ষককে পরামর্শ দেন ভারতের প্রধান বিচারপতি শারদ অরবিন্দ বোব্দে। তার এই পরামর্শের প্রতিবাদে পাঁচ হাজারেও বেশি মানুষ এক পিটিশনে স্বাক্ষর করেছেন, যাতে প্রধান বিচারপতির পদত্যাগের দাবি তোলা হয়েছে।।

বিবিসির খবরে বলা হয়েছে, তিনজন বিচারকের একটি বেঞ্চের প্রধান হিসাবে বিচারপতি ধর্ষণে অভিযুক্তকে জিজ্ঞেস করেন, তিনি ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ে করবেন কি না? তিনি বলেন, ‘আপনি যদি ওই মেয়েকে বিয়ে করতে চান, আমরা আপনাকে সাহায্য করতে পারি। না চাইলে আপনি চাকরি হারাবেন এবং জেলে যাবেন।’

প্রধান বিচারপতিকে লেখা ওই ‘খোলা চিঠিতে’ নারী অধিকার কর্মী এবং উদ্বিগ্ন নাগরিকরা তাদের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বোব্দের মন্তব্যে তারা ‘ক্রদ্ধ’ এবং তাকে তার বিবৃতি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে এই চিঠিতে।

খোলা চিঠিতে স্বাক্ষরদানকারী ভারতের প্রথম সারির নারীবাদী এবং বেসরকারি সংস্থাগুলো বলেছে, অপ্রাপ্তবয়স্ক একটি মেয়ের ধর্ষণের মামলা নিষ্পত্তিতে আপস হিসেবে আপনি বিয়ের যে প্রস্তাব দিয়েছেন তা ন্যক্কারজনকের চেয়েও খারাপ এবং ধর্ষকের শিকার একজনের ন্যায়-বিচারের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। অভিযুক্ত ধর্ষককে বিয়ে করার এই প্রস্তাব দিয়ে আপনি ভারতের প্রধান বিচারপতি মেয়েটিকে একজন নির্যাতনকারী, যে তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল তার হাতে সারাজীবন ধর্ষণের জন্য তুলে দিচ্ছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী