দেবদাসের শুটিংয়ে যে কারণে বিপদে ছিলেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানসালি ২০০২ সালে তৈরি করেছিলেন ‘দেবদাস’। শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ অভিনীত সেই সিনেমা যেমন আকাশ ছোঁয়া ব্যবসা করেছিলো তেমনি পেয়েছে আকুণ্ঠ প্রশংসা।

‘দেবদাস’ মুক্তির ১৯ বছর পূরণ করেছে।জনপ্রিয় সিনেমাটির মুক্তির দিনটি স্মরণ করে সম্প্রতি শাহরুখ খান তার টুইটার ও ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেছেন৷ স্মৃতিচারণও করেছেন৷

শাহরুখের দেওয়া তিনটি ছবির প্রথম টিতে দেখা যায় পরিচালক বানসালি তাকে একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন। তিনি এবং মাধুরী দীক্ষিত মিলে মনোযোগ সহকারে পরিচালকের কথা শুনছেন।

দ্বিতীয় ছবিতে ঐশ্বরিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছেন শাহরুখ। শেষের সাদাকালো ছবিটিতে দেখা যায় সিনেমাটিক শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন জ্যাকি শ্রফ। ছবিগুলোর ক্যাপশনের শাহরুখ লেখেন, ‘মাঝরাত এবং সকালের সব কষ্ট সার্থক হয়েছে মাধুরী দীক্ষিত এবং ঐশ্বরিয়া রায়ের মত সুন্দরীদের জন্য। পুরো টিমকে বানসালি যেভাবে পরিচালনা করেছেন তা এককথায় অসাধারণ।

তবে সিনেমাটিতে ব্যক্তিগতভাবে আমার সবথেকে বিপদে পড়ার স্মৃতি এখনো মনে আছে। বারবার আমার ধুতি খুলে যাওয়া। তবে আবারো আপনাদের ভালোবাসার জন্য জানাই অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, প্রায় দুই বছর পর আবারো বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। সিনেমাটির নাম ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। এছাড়াও আরও রয়েছেন জন আব্রাহাম এবং ছোট একটি ক্যামিও চরিত্রে বলিউড ভাইজন খ্যাত সালমান খান।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ