দেখা মিলল ক্রিকেটার আসিফের

news-image

অনলাইন ডেস্ক : বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত গায়ক আসিফ আকবর সংগীতাঙ্গনে পা রাখার আগে ক্রিকেটার ছিলেন। গান নিয়ে ব্যস্ত থাকার পরও সময় সুযোগ পেলে ব্যাটবল নিয়ে নেমে যান মাঠে। তারই প্রমাণ পাওয়া গেল আজ শনিবার দুপুরে।

এদিন নিজ জন্মস্থান কুমিলার জিলা স্কুল মাঠে ব্যাট করছেন ‘ও প্রিয়া’ খ্যাত এই গায়ক। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় সূর্যতরুণ বয়েস ক্লাবের হয়ে তার এই মাঠে নামা।

ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়। প্রয়াত আদর্শ ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ব্যাট করার সুযোগ পান আসিফ। মাত্র ৩ বলের মোকাবিলায় ৯ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে দ্বিতীয় বলে বিশাল একটি ছক্কাও মারেন। আর ফিল্ডিংয়ে পুরোটা সময় দলকে উজ্জীবিত রাখেন আসিফ। কিন্তু শেষ পর্যন্ত আসিফের দল ম্যাচটি হেরে যায়। তবে হেরে গেলেও দর্শকদের করতালিতে মাঠ ছাড়েন এই গায়ক।

জানা গেছে, প্রায় ২০ বছর পর জিলা স্কুল মাঠে ক্রিকেট খেলতে নামেন আসিফ। তাকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তার স্ত্রী বেগম সালমা আসিফ মিতু। এছাড়াও এই গায়কের আসার খবর পেয়ে মাঠে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত। আর আসিফের ব্যাটিংয়ের সময় বাজানো হয় তার গাওয়া ক্রিকেটের জনপ্রিয় গান ‘শাবাশ বাংলাদেশ’।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী