দুই মাসের ‘ছুটিতে’ শাবিপ্রবি ভিসি

17526_1অন্যরকম ডেস্ক : শিক্ষকদের আন্দোলনের মুখে দুই মাসের ছুটিতে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে এক সিন্ডিকেট সভায় পহেলা মে থেকে ৩০ জুন পর্যন্ত তাঁর ছুটির আবেদন মঞ্জুর করা হয়। এ সময় ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। উল্লেখ্য, ১৩ এপ্রিল ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্থান সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ১৯ শিক্ষক কথা বলতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন শিক্ষকরা। এর পর থেকে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ২০ এপ্রিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ শিক্ষক পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির