দুই ধাপে ৯৭ হাজার ৫০০ শিশুকে টিকা হাম-রুবেলা টিকা দেওয়া দেয়া হবে : রসিক মেয়র

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।’

আজ রবিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মেয়র বলেন্, হাম রোগে গত তিন বছরে দেশে ১০ হাজারেরও বেশি শিশু আক্রান্ত হয়েছে। ‘হাম এবং রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন রোগীর হাঁচি-কাশির মাধ্যমে কারও সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রংপুর মহানগরে ২৮৭টি স্কুল, ১৫টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ১২০টি কমিউনিটি টিকা কেন্দ্রে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী মোট ৬১৬ জন ৭৭টি টিমে বিভক্ত হয়ে দুই ধাপে ৯৭ হাজার ৫০০ শিশুকে টিকা প্রদান করবেন। এরমধ্যে প্রথম ধাপে ১৮ থেকে ২৪ মার্চ নগরীর পুরাতন ১৫টি ওয়ার্ডের ২৮৭টি স্কুলে এবং ২৯ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপে কমিউনিটি পর্যায়ে শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে। সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিটি করপোরেশনে যোগাযোগ করতে হবে।’

প্রেস ব্রিফিংয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহমেদ খান, রসিকের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশেদুল হক,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ