দুই গাধার সাক্ষাৎকার, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : দুটি গাধার সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যেটি নিয়েছিলেন এক সাংবাদিক। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনগণ এটিকে গুরুত্ব সহকারে না নিলেও গাধাদের কী অভিমত তা জানার চেষ্টা করছিলেন ভারতীয় ওই সাংবাদিক!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটিকে প্রশ্ন করেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’

এরপর মাস্ক ছাড়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এক পথচারীকে তিনি প্রশ্ন করেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি? তার কোনো উত্তর ওরা দিলো না। কেন বলুন তো?’

জবাবে ওই যুবক উত্তর দেন, ‘ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা।’ এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’

তখন ওই যুবককে ‘গাধা’ হিসেবে মেনে নিতে বলেন সাংবাদিক। তিনি বলেন, ‘দেখুন গাধাও মাস্ক পরেনি, আপনিও নন। তাহলে কী আপনিও গাধা নন? বলুন, আমি গাধা।’ না চাইতেও ওই যুবক পরে নিজেকে গাধা বলেন।

একই ভাবে আরও একাধিক ব্যক্তিকে গাধার সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে। করোনাভাইরাস মহামারিকালে মাস্ক কতটা জরুরি, তা বোঝাতেই এ অভিনব পন্থা বের করে করেন ভারতীয় এ সাংবাদিক।

blob:https://www.facebook.com/5512268b-2f8f-40db-9fcb-32c5acb50e96

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ