দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে, অতঃপর বৌভাতের দিন সকালেই বরের মৃত্যু!

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্ক থেকে গত ১০ ডিসেম্বর চার হাত এক হয়েছিল। বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১২ ডিসেম্বর। কিন্তু ভালবেসে বিয়ের পরিণতি সুখকর হল না বরের। বৌভাতের দিন সকালেই মর্মান্তিক মৃত্যু হল তার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজি নগর থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নীলাদ্রি চক্রবর্তী, বয়স মাত্র ২৬ বছর। বৃহস্পতিবারই ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নীলাদ্রির বিয়ে হয়েছিল। এরপর এদিন ছিল বৌভাতের অনুষ্ঠান। বাড়ির কাছে বিশাল মাঠজুড়ে বাঁধাও হয়েছিল প্যান্ডেল। কিন্তু অনুষ্ঠানের আগেই এদিন সকালে আচমকা মৃত্যু হল বরের।

এদিকে, নববিবাহিত নীলাদ্রির আকস্মিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মদ এবং সিগারেটের নেশা ছিল তার। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। পুলিশের অনুমান, এরপর হাতে জ্বলন্ত সিগারেট নিয়েই হয়তো নিজের ঘরে ঘুমিয়ে পড়েন নীলাদ্রি। ওই সিগারেট থেকেই কোনওভাবে বালিশে আগুন লেগে গোটা ঘর ধোঁয়ায় ভরে যায়। কোনও জানলা–দরজা খোলা না থাকায় ওই ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে যায় নীলাদ্রির। পরদিন ভোরে বাবা দরজা খুললে দেখতে পান, সারা ঘর ধোঁয়ায় ভরতি এবং ছেলে অচেতন হয়ে পড়ে আছে। এরপরই নীলাদ্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর খবর দেওয়া হয় নেতাজি নগর থানায়। পুলিশ গিয়ে ময়নাতদন্তে পাঠায় মরদেহ।

রিপোর্টে জানা যায়, নীলাদ্রি গ্যাসট্রিক আলসারে ভুগছিলেন, এছাড়া লিভারেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন মনোক্সাইড প্রবেশ করাতেই মৃত্যু হয়েছে তার।

এদিকে, এই ঘটনায় দুই বাড়িসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিজের বিয়ে নিয়ে নীলাদ্রি খুবই আনন্দে ছিলেন। ফেসবুকে সব কিছুর আপডেটও দিচ্ছিলেন। বিয়ের পর নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবিও পোস্ট করেন। কিন্তু তার পরদিনই এই মর্মান্তিক ঘটনা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না। সূত্র: সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন