দর্জিকে প্রকাশ্যে চড় মারলেন ওসি!

news-image

বরগুনা প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিম খান নামে এক দর্জিকে চড় মারার অভিযোগ উঠেছে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলামের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনা শহরের বঙ্গবন্ধু রোডের গ্রামীণ বস্ত্রালয়ে এ ঘটনাটি ঘটেছে।

গ্রামীণ বস্ত্রালয়ের মালিক নজরুল ইসলাম জানান, তার দোকানে দীর্ঘদিন থেকে সেলিম খান দর্জির কাজ করে আসছেন। ঘটনার দিন ওসি তারিকুল ইসলাম বালিশ তৈরিকে কেন্দ্র করে পুলিশের একজন এসআইকে সঙ্গে নিয়ে ওই রোডের পশ্চিম প্রান্ত থেকে গালাগাল দিতে দিতে আমার দোকান গ্রামীণ বস্ত্রালয়ের সামনে এসে দাঁড়ান এবং বরগুনা শহরের টেইলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম খানকে চড় মারে। এ সময় তার চেয়ার ছুঁড়ে এবং সেলাই মেশিন ও সামনে রাখা মটর সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেন।

নজরুল ইসলাম বলেন, ‘ওসি আমাকেও জঙ্গি বলে আখ্যায়িত করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনার সময় তিনি (ওসি) নিজেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ করে ওসিগিরি করতে এসেছি বলে দাবি করেন। এরপর কে কে দোকানদারী করে; সেটাও আমি দেখে নেবো বলে ঘটনাস্থল থেকে চলে যান।’

ওই ঘটনাকে কেন্দ্র করে শহরের সব বস্ত্র ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন। ঘটনাটির সুষ্ঠু বিচারের আওতায় আনবেন বলে বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের দেওয়া আশ্বাসে এক ঘণ্টা পরে আবার সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম। তিনি জানান, চাঁদর, দুটো বালিশের কভার, দুটো কোল বালিশের কভার অর্ডার করেছিলেন। একজন এসআইকে পাঠিয়ে পরে আরও একটি কভার চাওয়া হলে ওই ব্যক্তি তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাকবিতণ্ডা হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। ফাঁসানোর জন্য মূলত তারা এ ধরনের অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন