দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির দেশটির সর্বোচ্চ আদালত। প্রেসিডেন্ট থাকাকালীন এক দুর্নীতির মামলার তদন্তে হাজির হতে সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করে ওই তদন্ত শুনানিতে হাজির হননি তিনি। সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ পাঁচদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ধরা না দিলে তাকে গ্রেফতারের আদেশ দিতে বাধ্য হবেন সেখানকার পুলিশ মন্ত্রী।

গত মাসেই পৃথক একটি দুর্নীতি মামলার শুনানিতে জ্যাকব জুমা নিজেকে নির্দোষ দাবি করেন। নব্বইয়ের দশকে ৫০০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তিতে দুর্নীতির ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায় ২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন