তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে ১৪ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : তুরস্ক ও গ্রিসে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক।

রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, রিখটার স্কেলে সাত মাত্রার ওই ভূমিকম্প শুক্রবার অ্যাজিয়ান সাগরে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের শক্তি ছিল রিখটার স্কেলে ৭ মাত্রার। তবে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) বলেছে, হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

গ্রিনিচ সময় ১১টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ভূমিকম্পে ইজমির প্রদেশের ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরপরই সড়কে হাজার হাজার মানুষ নেমে আসেন।

তুরস্ক ও গ্রিসের কর্তৃপক্ষ বলেছে, তুরস্কের ইস্তাম্বুলও ভূকম্পনে কেঁপে উঠেছে। গ্রিসের সামোস দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই দ্বীপে উঁচু ঢেউ আঘাত হানতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তুরস্কের এএফএডি বলেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪১৯ জন।

তুরস্কের কর্মকর্তারা জানান, ইজমির শহরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপে মানুষ আটকা পড়েছে। আশপাশের আরও কয়েকটি প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

ইজমির শহরের মেয়র তুঙ্ক সয়ের বলেছেন, এই প্রদেশে প্রায় ২০টি ভবন ধসে পড়েছে। ইজমির প্রদেশের গভর্নর বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

ইজমিরে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ইল্কে সিদে বলেন, এই এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কাজেই আমি প্রথমে বিষয়টিকে পাত্তা দিইনি। কিন্তু সাগরে ঢেউ উঠতে শুরু করলে ভয় পেয়ে যাই। তিনি জানান, ভূমিকম্পটি ২৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

ইজমির প্রদেশের সেফেরিহিসার শহরের মেয়র ইসমাইল ইয়েতিস্কিন এনটিভিকে বলেন, ভূমিকম্পের পর সাগর যেন ফুলে উঠেছে। ছোট আকারের সুনামির মতো মনে হচ্ছে।

এদিকে গ্রিসের সামোস দ্বীপের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির স্কাই টিভিকে ন গ্রিসের অ্যান্টি-সিসমিক প্ল্যানিং সংস্থার প্রধান এফতিমিওস লেক্কাস বলেন, অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প এটি। এই দ্বীপে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ