তিন ব্লকবাস্টার সিনেমা ফিরিয়ে শহীদ কাপুরের আফসোস

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে শহীদ কাপুরের ক্যারিয়ারের দেড় দশকের। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য প্রায় অধরাই রয়েছে গেছে।

জাব উই মেট, পদ্মাবত বা উড়তা পাঞ্জাবের মতো সিনেমার সাফল্য ভাগাভাগি করতে হয়েছিল সহশিল্পীদের সঙ্গে। তবে গত বছরের ‘কবির সিং’ তাকে এনেছে আলোচনার কেন্দ্রে। ভারতের শীর্ষ আয়ের অন্যতম সিনেমাও এটি।

দীর্ঘ ক্যারিয়ারে শহীদের হাতে এসেছিল কিছু ব্লকবাস্টারে অভিনয়ের সুযোগ। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। অন্তত তিনটি সিনেমা নিয়ে আফসোস রয়েছে তার। বিভিন্ন সময়ে এ কথা স্বীকারও করেছেন পঙ্কজ কাপুরের ছেলে।

শুনে অবাকই হবেন, ওম প্রকাশ মেহরার আলোচিত সিনেমা ‘রঙ দে বাসন্তী’র ভগৎ সিং চরিত্রে ভাবা হয়েছিল শহীদকে। কিন্তু তিনি ফিরিয়ে দিলে চরিত্রটি যায় সিদ্ধার্থের হাতে। আর এই ছবি এখন বলিউডের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

ইমতিয়াজ আলীর ‘জাব উই মেট’ শহীদকে প্রথম বড় ধরনের সাফল্য দেয়। এই নির্মাতা ‘রকস্টার’ সিনেমার জন্য তাকে ভেবেছিলেন। প্রাথমিক আলোচনার পর প্রস্তাবটি ফিরিয়ে দেন এই নায়ক। এরপর ‘লাভ আজকাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইমতিয়াজ। এক ফাঁকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন রণবীর কাপুরের সঙ্গে, পরে তিনিই অভিনয় করেন।

আনন্দ এল রাই-এর আলোচিত সিনেমা ‘রানঝানা’র জন্যও প্রথম পছন্দ ছিলেন শহীদ কাপুর। বিপরীতে ভাবা হয় সোনাক্ষী সিনহাকে। শহীদ ফিরিয়ে দেওয়ার পর ওই চরিত্রে বলিউডে অভিষেক হয় তামিল সুপারস্টার ধানুশের। বিপরীতে ছিলেন সোনম কাপুর।

বর্তমানে শহীদের হাতে রয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা ‘জার্সি’র রিমেক। করোনার কারণে আপাতত শুটিং বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ