তসলিমা ফেসবুকে শেয়ার করলেন আজহারীর ওয়াজ

news-image

অনলাইন ডেস্ক : হালের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ভিডিওতে দেখা গেছে, আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করছেন।

আজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’

ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।

আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

https://youtu.be/aFZuDatpEeM

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির