ডিসেম্বর মাস যখন ৩২ দিনে!

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরের শুরুর দিকে অনেকেই তারিখ লেখার সময় ভুল করে। তবে ভুল করে ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ ডিসেম্বর খুব একটা দেখা যায়নি। এবার এমনই বিরল ঘটনা ঘটলো।

সুদানের রাজধানী খাতোয়ামের বিমানবন্দরে ঘটেছে এমন ঘটনা।

এক টুইটার হ্যান্ডলে সম্প্রতি একটি ছবি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পাসপোর্টে ৩২ ডিসেম্বর ২০১৯ এর তারিখ দেয়া। আসলে সারা বছর ওই স্ট্যাম্পে ২০১৯ ছিল।

সেটি পরিবর্তন না করে দিন ও মাসের সংখ্যা বদলে কাজ চালিয়েছেন কর্মীরা। বছর শেষ হওয়ার পরেও তাই মনে হয় সেই অভ্যাস রয়ে গিয়েছে তাদের।

তাই ৩১ ডিসেম্বরের পরের দিন ৩২ করে ফেলেছেন ভুল করে। অথবা এমনও হতে পারে, ওই স্ট্যাম্পে বছরের ঘরে ২০২০ সংখ্যাটিই ছিল না, ২০১৯ পর্যন্তই ছিল। তাই ওই স্ট্যাম্প মারার যন্ত্রটি দিয়েই পয়লা জানুয়ারির দিন, ৩২ ডিসেম্বর ২০১৯ করে কাজ চালিয়ে নিয়েছেন।

তবে এমন ভুল যে শুধু সুদানেই হয়েছে তা নয়। এর আগে এমন ‘বিরল তারিখ’ভারতেও দেখা গিয়েছে। ২০১৮ সালের পয়লা জানুয়ারি ৩২ ডিসেম্বরের স্ট্যাম্প মেরেছিল মুম্বাই এয়ারপোর্টও।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির