ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ মোশারফ করিমের ‘মহানগর’। ওই সিরিজে তাকে দেখা যাবে ডিএমপির হারুন হিসেবে।

আলোচিত সেই ওয়েব সিরিজের পোস্টার ইনস্টাগ্রামে প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।

হইচইয়ের সেই পোস্টারে দেখা গিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ইউনিফর্মে বসে কাজের ফাঁকে মোবাইল দেখছেন মোশাররফ করিম। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা হয়েছে- ‘ভাগ্যের বিধি কাউকে ছেড়ে কথা বলে না..’

ইনস্টাগ্রামের সেই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, #Mohanagar #NotunGolpoHoyejak

এতে ট্যাগ করা হয়েছে মোশাররফ করিম, শ্যামল মাওলা ও আশফাক নিপুণকে।

রোববার ‘হইচই’-এর পক্ষ থেকে নতুন ১৮টি সিনেমা এবং ওয়েব সিরিজের কথা ঘোষণা করা হয়। ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘মোহমায়া’। যেখানে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের দুই মত অভিনেত্রীকে।

এছাড়াও থাকছে মোশারফ করিমের ‘মহানগর’, বিরসা দাশগুপ্তের ‘সাইকো’। আবার ‘মন্দার’ নিয়ে পরিচালকের ভূমিকায় ‘হইচই’তেই থাকবেন অনির্বাণ।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী