টয়ার ‘বেসামাল’

news-image

বিনোদন প্রতিবেদক : নিশাদ ও সোহানী নব দম্পতি। তাদের ৪ মাসের সংসার। দুজনেই চাকরিজীবি। রোজ সকালে দুজন একসাথে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় দুজন একসাথেই ফেরে। এই তাদের প্রতিদিনের রুটিন।

হঠাৎ একদিন গাড়ির সামনে এক বৃদ্ধ পড়ে যায়। ভাগ্য ভালো, তার কোন ক্ষতি হয় না। শুধু তাই না! সেই বৃদ্ধ নিশাদের গ্রাম থেকে আসা এক দুঃসম্পর্কের দাদা। তাদের সারপ্রাইজ দেয়ার উদ্দেশ্যে তিনি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছেন। তারা দাদুর দায়িত্ব বাড়ির কেয়ার টেকারকে বুঝিয়ে অফিস চলে যায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরলে কেয়ার টেকার তাদের হাতে ধরিয়ে দেয় লম্বা এক লিস্ট। শুরু হয় একের পর এক দুর্ঘটনা, ভুল বোঝাবুঝি গড়ায় ডিভোর্স পর্যন্ত।সম্প্রতি এমনি গল্পের নির্মাণ করা হয়েছে নাটক ‘বেসামাল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন।

নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, গল্প একদমই আলাদা। এমন গল্প সচরাচর চোখে পড়েনা। ঈদের জন্য এটি নির্মাণ করা হয়েছে।আমরা চেষ্টা করছি দর্শকদের জন্য একটি ভালো কাজ উপহার দেওয়ার।

গোল্লাছুট প্রযোজিত এ নাটকটিতে অভিনয় করছেন মুমতাহিনা টয়া, ইরফান সাজ্জাদ, মাসুম বাশারসহ আরো অনেকেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন