ট্রাম্পের ভিসানীতি নয়, লটারি পদ্ধতিই চালু থাকছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এইচওয়ানবি ভিসা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত নীতি এখনই কার্যকর করছে না জো বাইডেন প্রশাসন। ফলে মার্কিন সংস্থাগুলোতে চাকরির জন্য বিদেশি কর্মীদের ভিসা পেতে অনেক সুবিধা হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বাইডেন প্রশাসনের অভিবাসন দফতর থেকে বলা হয়,, জনপ্রিয় ওয়ার্কিং ভিসা বণ্টনের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নীতি আপাতত কার্যকর করা হচ্ছে না। ফলে লটারি ব্যবস্থার মাধ্যমে চালু থাকা ভিসা অনুমোদন পদ্ধতি বহাল থাকছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অভিবাসন দফতর তাদের ভিসা অনুমোদন এবং রেজিস্ট্রেশন ব্যবস্থার পুরো সংস্কার, পরিমার্জন করবে।

এইচওয়ানবি ভিসা অনুমোদন ব্যবস্থা আগের চেয়ে আরও মসৃণ করা হবে এবং ভিসা অনুমোদনের ক্ষেত্রে যোগ্যতম প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত ৭ জানুয়ারি ‘মার্কিন নাগরিকত্ব প্রদান এবং অভিবাসন পরিষেবা দফতর জানায়, তারা লটারি ব্যবস্থার মাধ্যমে ভিসা পাওয়ার পদ্ধতি বন্ধ করে দেবে। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। তার বদলে পেশাগত যোগ্যতা, দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। কিন্তু ভিসা ব্যবস্থার আমূল সংস্কার ও পরিমার্জনের জন্য আরও সময় চেয়েছে অভিবাসন দফতর। এজন্য আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচওয়ানবি ভিসা নীতি।

ট্রাম্পের এই ভিসানীতি আগামী ৯ মার্চ থেকে কার্যকর করার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী