ট্রাম্পের ভারত সফরের মধ্যেই ব্যাপক সংঘর্ষ; পুলিশসহ নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতাকারী ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সোমবার পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ, যানবাহন ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ৫০ জন । দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটল।

গতকাল সন্ধ্যায় আধাসামরিক বাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ভারতের রাজধানী শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ভারত সফর শুরু করছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ১১টা ৪০ মিনিটে গুজরাটের আহমেদাবাদে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমান। বিমানবন্দর থেকেই তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে যান। পরে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুজরাটের মোতেরা স্টেডিয়ামে উপস্থিত হন। সেখান থেকে আগ্রার তাজমহল সস্ত্রীক পরিদর্শনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিল্লি পৌঁছান তিনি। সেখানে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর শুরুর আগের দিনই উত্তর দিল্লির মৌজপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত সিএএ সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যকার ওই সংঘর্ষ সোমবার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আরও সহিংস হয়ে ওঠে।

গতকাল সন্ধ্যায় দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চান্দ বাগ এলাকায় সহিংসতায় হেড কনস্টেবল রতন লাল (৪২) নিহত হয়েছেন। এছাড়া গোকুলপুরিতে আহত হয়েছেন এক ডেপুটি পুলিশ কমিশনার।

কর্মকর্তারা জানিয়েছেন, কারদামপুরি এলাকায় সহিংসতায় মাথায় আঘাত পেয়ে এক বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া বিভিন্ন স্থানে সহিংসতায় আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরও অন্তত ৫০ জন আহত হন।সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ