ট্রাম্পের নির্বাচনী দায়িত্ব পালন করাদের মধ্যে ১৩০ জনের করোনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন, এ কথা সবার জানা। তবে এবার নতুন তথ্য জানা গেল।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করা সিক্রেট সার্ভিসের ১৩০ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করে।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্টিত হয়। ওই নির্বাচেনর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। তার নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ট্রাম্প করোনা স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেননি। প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে হয়েছে সিক্রেট সার্ভিসকে।

করোনা মহামারির শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে উদাসীন ছিলেন। তখন আশঙ্কা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার জন্য যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হবে। শেষ পর্যন্ত তেমনটাই ঘটেছে।

বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং তা প্রতিদিন বেড়ে চলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন