ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

বুধবার তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। করোনা মহামারিতে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার অজুহাতে ট্রাম্প গত বছর এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

ট্রাম্পের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করা এবং যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নিয়ে যায় না বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সঙ্গে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।

গত এপ্রিল ও জুনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। গত ৩১ ডিসেম্বর যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু সেই মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

শুরু থেকেই এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে গ্রিনকার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন।

এ জাতীয় আরও খবর

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!