টাইগাররা নিরাপদে পাকিস্তানে পৌঁছেছেন, রাষ্ট্রপতির মেহমান হবেন কাল

news-image

স্পোর্টস ডেস্ক : একমাত্র টেস্ট খেলতে দ্বিতীয় দফায় নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা করেন মুমিনুল হকরা। কাতারের দোহা হয়ে বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছেছেন তারা।

দলের সঙ্গে যাওয়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, নিরাপদেই ইসলামাবাদ পৌঁছেছেন তারা। থাকবেন সেখানকার ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে। এখান থেকে গাড়িতে করে ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে যেতে সময় লাগবে ৪৫ মিনিট।

ঢাকা থেকে উড়াল দেয়ার পর দোহায় যাত্রাবিরতি নেন মুমিনুলরা। পরে সেখান থেকে বিমানযোগে ইসলামাবাদ পৌঁছেছেন তারা। দীর্ঘযাত্রার ধকল কাটাতে এদিন অনুশীলন করবেন সফরকারীরা। তবে বৃহস্পতিবার পুরোদমে প্র্যাকটিস করবেন তারা।

ওই দিন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবে বাংলাদেশ দল। বিষয়টি দাবি করেছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। তবে এ নিয়ে এখনই কিছু বলেননি হাবিবুল বাশার।

সবশেষ ১৭ বছর আগে পাকিস্তানে টেস্ট খেলেছে বাংলাদেশ। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলে তারা। খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল করাচি, পেশোয়ার ও মুলতানে। মুলতানে জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন টাইগাররা। তবে বিতর্কিত আম্পায়ারিংয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের। শেষ পর্যন্ত রিক্ত হস্তে ফিরতে হয় বাংলাদেশকে।

এর আগে প্রথম দফায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল মাসের শেষ দিকে পাকিস্তান গিয়েছিলেন মাহমুদউল্লাহরা। তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাবরদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরে দেশে ফেরেন তারা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ