ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার জাহাজে বিস্ফোরণে মো. কামরুজ্জামান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাজে বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত মো. কামরুজ্জামান ওই জাহাজের সুকানি ছিলেন বলে জানা গেছে। তার বাড়ি নিহত কামরুজ্জামানের বাড়ি গোপালগঞ্জে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সময় ওই জাহাজে ১৩ জন কর্মী অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পদ্মা অয়েল কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আজ সকালে জাহাজের ইঞ্জিনকক্ষের জেনারেটর চালু করতে গিয়ে বিকট শব্দে আগুন লাগে। আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

জাহাজটিতে সাড়ে আট লাখ লিটার ডিজেল ছিল বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী