জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন আকবর-সহ বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

news-image

বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুরুতে মাঠে গড়াবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপ শেষ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলতে নামবে টাইগাররা।

আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী-সহ অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার। আকবর ছাড়াও এই ম্যাচে খেলবেন মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন।

প্রস্তুতি ম্যাচ শেষে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ