জাল ভোটের খবরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী। এ সময় তার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন।

এদিকে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করেও ককটেল হামলা চালানো হয়। এতে কেউ হতাহত হননি।

হামলার বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আমার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হামলায় আমি অক্ষত থাকলেও চালক গুরুতর আহত হন।’

এছাড়া লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ১নং ওয়ার্ডের আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ালে দুজন আহত হন। এ সময় ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

এদিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মো. আলী আকবর (৫০), মো. এমাজউদ্দিন (৩২) ও মো. জীহাদ (২০)। এদের মধ্যে আলী আকবর ও এমাজউদ্দিনের অবস্থা গুরুতর।

চট্টগ্রামের ছয়টি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন