জামিন পেলেন বাদল

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের পর গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়াম্যান মিজানুর রহমান বাদল জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় দিকে নোয়াখালী কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে মঙ্গলবার দুপুরে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালত-৪-এর বিচারক নবণীতা গুহি তিন মামলায় বাদলের জমিন মঞ্জুর করেন।

বাদলের আইজীবী হারুনুর রশিদ হাওলাদার মঙ্গলবার দুপুরে জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ১১ মার্চ বিকেলে নোয়াখালী প্রেসক্লাব এলাকে থেকে বাদলকে গেপ্তার করে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় দায়ের হাওয়া তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।’

জানা গেছে, এর আগে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গ্রুপ ও বাদল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিক ও একজন সিএনজিচালক নিহত হন। এ নিয়ে এলাকায় এখানো উত্তেজনা বিরাজ করছে। বাদলের মুক্তিতে তার নিজ এলাকা চাপরাশিরহাটে তার সামার্থকদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী