ছোট পোশাক পরায় অভিনেত্রীকে চড় যুবকের, ফের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : হেনস্থা ও অপমানের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী গওহর খান। ২০১৪ সালের ঘটনা এটি। তবে আচমকাই ফের ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পুরনো ক্ষোভ জেগে উঠেছে আবার। নারীদের এমন অসম্মান মেনে নিতে রাজি নন নেটাগরিকরা।

কী হয়েছিল গওহরের সঙ্গে?

একটি টেলিভিশন শো-য়ের শ্যুটিং চলছিল ফিল্মসিটিতে। গওহর খান ছিলেন সেটে। আচমকা এক যুবক দর্শকাসন থেকে মঞ্চে উঠে এসে চড় মারেন অভিনেত্রীর গালে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। ২৪ বছরের যুবক মুহাম্মদ আকিল মালিককে নিয়ে যাওয়া হয় থানায়। আকিলের যুক্তি ছিল, গওহর খানের পোশাক আপত্তিকর। তার উপরে তিনি যেভাবে নাচছিলেন, সেটা নিয়েও অসুবিধা হয় বলে দাবি তার। যুবক এমনকি অভিনেত্রীর গায়েও হাত দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল।
জানা গিয়েছিল, বেশ কিছু দিন ধরেই সেই শো-য়ের শ্যুটিংয়ে যাচ্ছিলেন আকিল মালিক। অভিনেত্রীর উপর নজর ছিল তার। তারপরেই সেই অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করেন তিনি।

সেই ঘটনাটি নিয়ে সাড়া পড়ে গিয়েছিল বলিউডে। বলি নায়িকাদের অধিকাংশই সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সুস্মিতা সেন পর্যন্ত সরব হয়েছিলেন। বলেছিলেন, ‘‘চড় মারলে চড় খেতেও হবে!’’ সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী