চুমুর দৃশ্য করতে ঠোঁটে স্কচটেপ মেরেছিলেন সালমান খান

news-image

বিনোদন ডেস্ক : করোনায় বেশ বাজে সময় পার করছে ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ সিনেমা হল। এতো কিছুর মাঝেও বলিউড ভাইজান সালমান যেন নিজের প্রতিজ্ঞায় অটল।

আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি দিতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি তিনি কথা বলেছেন সিনেমাটির আলোচিত-সমালোচিত সালমানের সঙ্গে একটি চুম্বন দৃশ্য নিয়ে।

বলিউডে এ পর্যন্ত কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সালমানকে। তবে সম্প্রতি সিনেমাটির একটি গানে দিশার সঙ্গে তার চুম্বন দৃশ্যের দেখা মিললে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

দিশা জানিয়েছেন মজার তথ্য। চুম্বন দৃশ্যে সত্যিকার অর্থে অভিনয় করেননি সালমান। দৃশ্যটির আগে নিজের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে নিয়েছিলেন তিনি।

তবে প্রথম কোনো অভিনেত্রী হিসেবে, চুম্বন দৃশ্যে সালমানের এত কাছাকাছি যাওয়ার ব্যাপারে দিশা বলেন, ‘আমরা সবাই অভিনয় করি। দিনশেষে চরিত্রের দাবি অনুযায়ী আমাদের অভিনয় করতে হয়। পরিচালকের নির্দেশ মতোই আমাদের কাজ করতে হয়। তবে সালমান আমাকে চুম্বন করেননি। তাই তার কিসিং নীতি ভাঙনের কোনো প্রশ্নই আসে না।

সিনেমাটি যদি সময় মতো মুক্তি পায় তাহলে আমরা সবাই অনেক খুশি। ইতিমধ্যে প্রায় এক বছর পিছিয়ে গেছে আমাদের এই সিনেমাটি।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী