‘চুমুর ঘটনায়’ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করে সহকারীকে চুমু খাওয়ার ঘটনায় বিতর্কের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম বিবিসি। এদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে, ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয়, যা ছিল সিসিটিভির ছবি। ছবি প্রকাশের পর তারা দুজনেই দুঃখ প্রকাশ করেছিলেন।

এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তোলেন। তারা দাবি করেন, করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যানকক। আর তিনিই সেই আইন ভঙ্গ করেছেন, যা গুরুতর অপরাধ। দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত।

পদত্যাগের আগে নানা চাপ ও সমালোচনার মুখে বিধিনিষেধ অমান্য করে সহকারীকে চুমু খাওয়ায় হ্যানকক দুঃখ প্রকাশ করেন এমন আচরণের জন্য ক্ষমাও চান। ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রিট বলছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করে দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি এখানেই শেষ হিসেবে ভাবতে বলেছেন তিনি। ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বরিস জনসনের। তবে গতকাল শনিবার পদত্যাগের পর বিবিসিকে বরিস জনসন বলেন, তিনি হ্যানককের পদত্যাগপত্র পেয়েছেন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী