চীনে ভালোবাসার মানুষকে মুখে তুলে খাওয়ানো অপরাধ

news-image

ভালোবাসার মানুষকে মুখে তুলে খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞার আইন প্রণয়ন করেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। প্রেমিকাকে জড়িয়ে ধরা, প্রকাশ্যে চুমু দেয়ার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। সোমবার অসভ্য আচরণ বন্ধে চীনের ছ্যাংসা শহরের জিলিন কনস্ট্রাকশন বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর এ ধরনের বিধি নিষেধ আরোপ করে।


বিশ্ববিদ্যালয়টিতে প্রয়োগকৃত আইন যথাযথ বাস্তবায়নে ক্যাম্পাসের ক্যান্টিনসহ বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরাও বসানো হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভ্য মানুষ গড়ার কারিগর বিশ্ববিদ্যালয়টিতে এমন আইন প্রণয়নে অন্যতম ভূমিকা রাখেন বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক।


চীনের নিউ কালচার পত্রিকায় বলা হয়, ক্যাম্পাসে সভ্য পরিবেশ তৈরিতে ওই অধ্যাপক যুগলদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথন করছে। এবং ক্যাম্পাসে আপত্তিকর অবস্থা তৈরি থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক শিক্ষক বলেন, যদি এ নিয়ম বাস্তবায়িত হয়, তবে সংকীর্ণতার মধ্যে বড় হবে এসব শিক্ষিত ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, অদ্ভুত নিয়ম এটা। ২১ শতকে এসে এ রকম সেকেলে নিয়ম চলে না।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান