চিত্রনায়িকা পপি কোরআন খতম দিলেন

news-image

বিনোদন প্রতিবেদক : বিশ্বজুড়ে মহামারি চলছে করোনাভাইরাসের প্রভাবে। এখনো আসেনি এই ভাইরাসের প্রতিষেধক বা প্রতিরোধক। তাই এ রোগ নিয়ে মানুষের আতঙ্কের শেষ নেই।

এরই মধ্যে বাংলাদেশসহ সারা বিশ্বে ১৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক। বন্ধ হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত। ঘরে বন্দি হয়ে আছেন মানুষ। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই।

নাটক ও সিনেমার তারকারা নানা ভাবে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন মানুষকে। যে যার স্থান থেকেই এই মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনাও করছেন সৃষ্টিকর্তার কাছে। তেমনি করোনা থেকে মুক্তির জন্য গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দিয়েছেন চিত্রনায়িকা। পাশাপাশি নিজের এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা।

পপি বলেন, ‘আমার পক্ষে যতটুকু করা সম্ভব চেষ্টা করে যাচ্ছি। নিজে সতর্ক থাকছি ও মানুষকে সতর্ক করছি। ঢাকা শহরে করোনাভাইরাস নিয়ে মানুষ জানার সুযোগ বেশি পেলেও গ্রামের মানুষ কিন্তু এখনো তেমন জানে না করোনাভাইরাসের ভয়াবহতা ও মুক্তির উপায়। আমি সচেতন করার চেষ্টা করছি।’

পপি আরো বলেন, ‘দয়া করে সবাই বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ