চা পানে বাড়ে বুদ্ধি!

news-image

অনলাইন ডেস্ক : অনেকেই মনে করেন, নিয়মিত চা পানে কোন উপকার নেই বরং ক্ষতি। কিন্তু সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, চা পানে বাড়ে মানুষের বুদ্ধি। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউএস) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, সপ্তাহে কমপক্ষে চারবার চা পানকারী মানুষের মস্তিষ্ক অন্যদের তুলনায় দক্ষতার সঙ্গে কাজ করে। এই গবেষণায় ৬০ বা এর চেয়ে বেশি বয়সের ৩৬ জনকে বাছাই করা হয়। তাদের স্বাস্থ্য, জীবনধারা ও মানসিক অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

এদিকে গবেষকরা ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের একাধিক নিউরোসাইকোলজিক্যাল টেস্ট এবং ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। ফলাফলে দেখা যায়, যারা ২৫ বছর ধরে সপ্তাহে কমপক্ষে চারবার গ্রিন টি, বা ওলং টি বা ব্ল্যাক টি পান করে, তাদের মস্তিষ্ক বেশি দক্ষ।

গবেষণায় নেতৃত্ব দেয়া অধ্যাপক ফেং লেই বলেন, নিয়মিত চা পান মস্তিষ্কের বয়স বৃদ্ধিজনিত সমস্যাগুলো প্রতিরোধ করে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির