চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গোয়েন্দাদের ব্যর্থতাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য প্রদানের সময় এমনটি দাবি করেন ।

ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা। এদের মধ্যেই তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।

সিনেট কমিটির কাছে সান্ড বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম। সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী