চাকরি হারিয়ে খাবার বিক্রি করছে পাইলট!

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। দেশে দেশে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে বিমান সংস্থাগুলো। ফলে ছাঁটাইয়ের শিকার হতে হয় অনেক পাইলটকে।

মালয়েশিয়ার নাগরিক আজরিন মোহাম্মদ জাওয়াহি এমনই একজন পাইলট। চাকরি হারিয়ে জীবিকার তাগিদে আকাশ থেকে রাস্তায় নেমে এসেছেন তিনি।

৬ সদস্যের সংসার চালাতে রাজধানী কুয়ালালামপুরে খাবারের ছোট একটি দোকান খুলে বসেছেন ৪৪ বছর বয়সী এই পাইলট। তবে মজার ব্যাপার হচ্ছে ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে পাইলটের পোশাক পরেই সেবা দিচ্ছেন তিনি।

মাথায় কালো টুপি। গায়ে সাদা পোশাক। দূর থেকে দেখলেই বোঝা যাবে কোনও বিমানের চালক। কিন্তু কাছে গেলে দেখা যাবে, সেই পোশাকের উপর আবার রান্নার অ্যাপ্রোন। বিমানের কন্ট্রোলারের জায়গায় হাতে রান্নার সরঞ্জাম। পথচারী মানুষরাও আচমকা তাকে অবাক হয়ে যায়।

রাস্তার পাশে আজরিনের সেই রেস্তোরাঁর নাম ক্যাপ্টেন কর্নার। নুডলসসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড নিজেই রান্না করেন চাকরিচ্যুত এ পাইলট। তার রান্নার হাতটিও কিন্তু দুর্দান্ত। তাই কয়েকদিনের মধ্যে বেশ সুনাম অর্জন করেন তিনি।

আজরিনের জীবনের এ ঘটনা জানা যায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তার স্ত্রী। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর আরও ক্রেতা জুটে যায় ওই কর্নারের।

চার সন্তানের জনক আজরিন এখন রীতিমতো সেলিব্রেটি। নেটিজেনদের অনেকেই তার এ সংগ্রামী জীবনের প্রশংসা করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ