ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ কিশোরীর

news-image

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ঈদের দিন বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে ২ কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের গজাইরা নামক এক বিলে এ ঘটনাটি ঘটে।

ঘটনার পরই ময়নাতদন্তের ঝামেলা এড়াতে প্রশাসনকে অবগত না করেই দাফন করেছেন লাশ দুটি। ঈদের দিনে একই গ্রামের ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন আনন্দ করতে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তারসহ (১০) তারা পাঁচজন শিশু মিলে পার্শ্ববর্তী মান্দারকান্দি গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি নৌকায় উঠে। রওয়ানা দেয়ার পর গজারিয়া বিলে যাওয়ার পর নৌকাটি গভীর পানিতে ডুবে যায়।

এর কিছুক্ষণ পর এক লোক দেখতে পান বিলে সাঁতরে তীরে উঠার চেষ্টা করছেন কয়েক শিশু। তিনি দ্রুত এগিয়ে এসে অনেক খোঁজাখুঁজি করে ২ জনকে পানি থেকে মৃত অবস্থায় ও বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

লাশগুলো বাড়িতে নিয়ে আসার পর তাদের পরিবারে নেমে আসে কান্না-আর্তনাদের রোল। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে যায়। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ময়না তদন্তের ঝামেলা এড়াতে তাৎক্ষণিকভাবে লাশগুলো দাফন করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকজনই হাসপাতালে নিয়েই মৃত্যু নিশ্চিত হয়েছে বলে লাশগুলো দাফন করেন। নিহতদের স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নবীগঞ্জ থানা পুলিশ বলছে, ঘটনাটি কেউ জানায়নি। তারা এ ব্যাপারে অবগত নয়। তবে খোঁজ খবর নিয়ে দেখছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ