ঘাস খাচ্ছে সিংহ! ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি দেখা মিলেছে ‘তৃণভোজী’ সিংহের। ভারতের গুজরাটের গি অভয়ারণ্যে একটি সিংহ মাংস নয় ঘাস খাচ্ছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি সবুজ গাছগাছালিতে ভরা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে পশুরাজ। একবার চারদিক দেখে তিনি মন দিলেন খাওয়া-দাওয়ায়। নাহ, সে কোনো পশু শিকার করে খাচ্ছে না। পরিবর্তে সবুজ কচি ঘাস খেয়েই পেট ভরাচ্ছে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গির অভয়ারণ্যের এ দৃশ্য যে বিরল তা আর নতুন করে বলার কিছুই নেই। তাই অনেকেই বিরল ঘটনা স্মার্টফোনে ক্যামেরাবন্দি করেছেন। আর বিরল এই দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

অনেকে মন্তব্য করেন, সিংহী নাকি ডায়েট করছে। পুরুষ মনে দোলা লাগাতে মাংস ছেড়ে ঘাস খেতে শুরু করেছে সে।

অবশ্য পশু বিশেষজ্ঞরা যদিও এই ভিডিও দেখে বিশেষ অবাক হননি। কারণ, তাদের দাবি মাংসাশী বন্যপ্রাণীদের অনেক সময় অম্বল হয়। তখন নিজেকে সুস্থ করে তুলতে ঘাস খায় তারা। এরপর কিছুটা বমি হলেই ফিট হয়ে যায় বন্যপ্রাণীরা।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির