ঘরবন্দি হাজারও মানুষের দায়িত্ব নিলেন সঞ্জয় দত্ত

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে লকডাউন ১২ দিন বেড়েছে ভারতে। লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়া কর্মহীন দুস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

বলিউড অন্য তারকাদের মতোই তিনিও এবার দায়িত্ব নিলেন নিরন্ন মানুষদের। রোজ হাজারও মানুষকে খাবার খাওয়াবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, তিনি তার সাধ্যমতো সাধারণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারই স্বল্প প্রয়াস– হাজারও নিরন্নের মুখে অন্ন তুলে দেয়া।

সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত আরও বলেন, সংকটের এই সময়ে প্রত্যেকেই একে অপরকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করছেন। আমিও সেই পথের পথিক। যদিও খুব বড় কিছুই করতে পারছি না। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র।

তিনি আরও বলেন, এই কঠিন সময় সবাই খুব শিগগির কাটিয়ে উঠবে। করোনা মুক্ত দেশে দেখা হবে সবার সঙ্গে।

সঞ্জয় দত্ত ছাড়াও করোনার এই মহামারীতে সাধারণের পাশে দাঁড়িয়েছেন, সালমন খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, সোনু সুদ, সারা আলি খান, কপিল শর্মা, শাহরুখ খানসহ বহুতারকা।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ