গৌরনদীতে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকে পেট জোড়া লাগানো অবস্থায় জমজ শিশুর জন্ম হয়েছে। বুধবার বিকালে জোড়া লাগানো ওই দুই মেয়ে শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের হাত, পা, মুখ ও মাথা আলাদা রয়েছে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. সৌরভ জানান, উভয় শিশু সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

দুই নবজাতকের বাবা আবু জাফর জানান, বুধবার দুপুর ১২টার দিকে গৌরনদী সদরের মৌয়ুরী ক্লিনিকের চিকিৎসক ডা. তানজিদ রহমান অস্ত্রপচার করে পেট জোড়া লাগানো অবস্থায় জমজ দুই শিশুকে ভূমিষ্ঠ করেন।

জাফরের বাড়ি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামে। তার স্ত্রীর নাম হালিমা বেগম। এই দুই নবজাতক ছাড়াও তাদের আরও দুটি কন্যা সন্তান রয়েছে।
নবজাতকদের নানী মৌলী বেগম জানান, দুই মাস আগে স্থানীয় একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করানোর পর চিকিৎসক জানিয়েছিলেন, হালিমার জমজ সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু জোড়া লাগানো শিশু হবে তা বলেননি তিনি।

গৌরনদীতে অপারেশনের মাধ্যমে দুই নবজাতকের জন্মের পর বিকালে তাদের শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই নবজাতক ও মা সুস্থ ছিল।

শের-ই বাংলা মেডিকেলের নবজাতক ওয়ার্ডের ডিউটি ডাক্তার সৌরভ জানান, জোড়া লাগানো শিশুদের আলাদা করার অপারেশন বরিশালে হয় না। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশে এর আগেও অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো শিশু আলাদা করা হয়েছে। এই দুই নবজাতককেও অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী