গৌরনদীতে কোয়ারেনটাইনে থাকা এক ব্যক্তি পালিয়েছেন!

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেনটাইনে থাকা এক ব্যক্তি চিকিৎসকদের না জানিয়ে গোপনে অন্যত্র চলে গেছেন। বরিশালের বাকেরগঞ্জে এ ঘটনা ঘটেছে। একই জেলার গৌরনদী উপজেলার এক ব্যক্তি হোম কোয়ারেনটাইনে থাকার কথা দিলেও মানছিলেন না। জোর করে তাকে মানতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে।

বরিশাল জেলা সিভিল সার্জন মনোয়ার হোসেন বলেন, বাকেরগঞ্জের একটি ছেলেকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছিল। তিনি আমাদের কিছু না জানিয়েই অন্যত্র চলে গেছেন। আমরা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন, ছেলে পটুয়াখালীর কোনো এক জায়গায় রয়েছে।

তবে তা সঠিন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসক। পুলিশ প্রশাসনের সহায়তায় ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, গৌরনদীর চারজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছিল। তারা সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে আসেন। তাদের মধ্যে একজন হোম কোয়ারেনটাইনের নিয়ম মানছিলেন না। খবর পেয়ে প্রশাসন ও পরিবারের সহায়তায় তাকে মানতে বাধ্য করা হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষায় পূর্বসতর্কতার অংশ হিসেবে বিদেশ ভ্রমণ করে আসা বরিশাল, ঝালকাঠি এবং পটুয়াখালী জেলার মোট ২০ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোরেনটাইনে রাখা হয়েছে। তবে এদের কারও শরীরেই করোনা ভাইরাসের সংক্রমণ খুঁজে পাওয়া যায়নি।

এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চার চীনা নাগরিককে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আগৈলঝাড়া উপজেলায় একজন, মুলাদী উপজেলায় একজন, হিজলা উপজেলায় দুজন ও বাকেরগঞ্জ উপজেলায় তিনজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এদের মধ্যে হিজলার দুজনের একজন সৌদি আরব ও অপরজন সিঙ্গাপুর থেকে আসেন।

বাকেরগঞ্জ উপজেলার একজন মালয়েশিয়া থেকে এবং ঝালকাঠির চারজনের মধ্যে একজন নেদারল্যান্ডস, একজন সিঙ্গাপুর এবং দুজন সৌদি আরব থেকে ফেরেন। এ ছাড়া পটুয়াখালীর দুমকী উপজেলায় সিঙ্গাপুরফেরত একজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ