গোসলের ভিডিও ভাইরাল : বিতর্কে রাখি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বিতর্কের রানি’ রাখি সাওয়ান্তকে গোসল করিয়ে দিচ্ছেন রাহুল বৈদ্য। মাথায় কন্ডিশনার লাগিয়ে দিচ্ছেন অভিনেতা অ্যালি গোনি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ল রিয়্যালিটি শো বিগ বসের ক্যামেরায়।

শো সম্প্রচারকারী সংস্থা কালারস টিভি তাদের সাইটে সম্প্রতি এক প্রমোশনাল ভিডিও আপলোড করে। সেখানেই রাখির গোসল করার দৃশ্য দেখা যায়। একটি জাতীয় টেলিভিশন চ্যানেল এ ধরনের দৃশ্য প্রচার নিয়ে অনেক দর্শক আপত্তি তুললেও রাখি কোনো আপত্তি জানাননি।

সম্প্রতি শো-তে বাথরুম ব্যবহারের সুবিধা হারিয়েছেন রাখি। তার পরই সুইমিং পুল সাইডে বালতি এবং মগ নিয়ে গোসল করতে দেখা গেল তাকে।

সোশ্যাল মিডিয়ায় নানাভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন রাখি। কখনো মুখে প্যাক লাগিয়ে লাইভে আসেন, কখনো আবার চীন থেকে ব্যাগে করে করোনাভাইরাস নিয়ে আসার দাবি করেন। মূলত যেকোনো মর্মে আলোচনায়য় থাকতে পছন্দ করেন বলিউডের এই আইটেম গার্ল।

‘বিগ বস’ শো-তেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিছুদিন আগেই আরেক ‘বিগ বস’ প্রতিযোগী রুবিনা দিলায়কের স্বামী অভিনব শুক্লার দৃষ্টি আকর্ষণের জন্য নিজের সারা শরীরে তার নাম লিখেছিলেন লিপস্টিক দিয়ে। তারই মাঝে প্রকাশ্যে গোসল করে সৃষ্টি করলেন নয়া বিতর্ক।

https://youtu.be/I_p87Ru3V3M?t=27

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী