গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী গুরাপুতু নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ‘দুপক্ষের গোলাগুলিতে’ শীর্ষ সন্ত্রাসী সৈয়দ আহমদ ওরফে গুরাপুতু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে কক্সবাজার শহরের কবিতা চত্বর এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গুরাপুতু কক্সবাজার শহরের ইসুলুঘোনা এলাকার সাব্বির আহমেদের ছেলে।

শুক্রবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মো. মাসুম খান।

তার ভাষ্য, শুক্রবার ভোররাতে ইয়াবার বিরোধ নিয়ে দু’গ্রুপের সঙ্গে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি কার্তুজ ও দুইশ’ পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় সৈয়দ আহমদ ওরফে গুরাপুতুকে উদ্ধার করা হয়।

পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই কর্মকর্তা

তিনি জানান, নিহত গুরাপুতু কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা, ধর্ষণ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে।

গুরাপুতুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি