গুরুতর অসুস্থ মিমি

news-image

অনলাইন ডেস্ক : গুরুতর অসুস্থ টলিউড অভিনেত্রী ও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগেই করোনার টিকা নিয়েছিলেন তিনি। এর চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক।

ভোর চারটা থেকেই সমস্যা শুরু হয়। পেটে মারাত্মক ব্যথা। ঘাম দিতে থাকে। কিন্তু এত ভোরে যোগাযোগ করা সম্ভব হয়নি ডাক্তারের সঙ্গে। তারপর ভোর ৬টায় মিমির ব্যক্তিগত চিকিৎসক তার বাড়িতে আসেন। এমনিতেই অভিনেত্রীর গলব্লাডারের সমস্যা ছিল। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি তিনি। আপাতত বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ