গান গাইতে পারবেন না  আফগানিস্তানের মেয়েরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেয়েদের বয়স ১২ বছর হয়ে গেলে প্রকাশ্যে গান গাওয়া যাবে না বলে জানিয়েছেন আফগানিস্তানের শিক্ষামন্ত্রী। তবে একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। এক বিবৃতিতে এই নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের ভাষ্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। দেশটিতে তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে এই নির্দেশ জারি হওয়ার পর থেকে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। কেউ কেউ আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী