গাজীপুরে এএসপি আনিসুলের দাফন সম্পন্ন

news-image

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে মারধরে নিহত পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের লাশ গাজীপুরে দাফন করা হয়েছে। জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জানাজা নামাজ শেষে তাকে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে সকাল সাড়ে ৮টার দিকে আনিসুল করিম শিপনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর মেট্টো পলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, নিহতের স্বজন ও বন্ধুরাসহ এলাকাবাসী অংশ নেন।

এএসপি আনিসুল করিমের মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী নিহতের গাজীপুর মহানগরীর জোড়পুকুরপাড় বরুদা এলাকার বাসায় ভিড় জমাতে থাকেন। তাদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকালে বাসায় গিয়ে দেখা গেছে, পুত্রকে হারানোর শোকে নিহতের বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ সময় তার স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছিলেন। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। নিহতের একমাত্র সন্তান চার বছরের শিশু সাফরান স্বজনদের জড়িয়ে ধরে প্রশ্ন করছে, তার বাবা কখন ঘুম থেকে উঠবে।

নিহতের বড় ভাই রেজাউল করিম জানান, আনিসুল করিম সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি) কর্মরত ছিলেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন আনিসুল। বাবা ফাইজুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে তাদের গ্রামের বাড়ি। তবে তারা সিটি করপোরেশনের বরুদা এলাকায় প্রায় ৪০ বছর ধরে বসবাস করছেন। জেলা শহরের রাণী বিলাশ মনি সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে ২০০০ সালে এসএসসি পাশ করেন তিনি। তিনি কাজী আজিম উদ্দীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ৩১তম বিসিএসে উত্তীর্ণ হন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন রেজাউল করিম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন