গাঁজা বৈধ হচ্ছে চিলিতে

news-image

চিলির সংসদে মারিজুয়ানা বা গাঁজা সেবনের বৈধতা নিয়ে বিল আনা হয়েছে। চিলি সংসদের নিম্ন কক্ষে এই বিলটি পাস হয়েছে।

বিলটিতে বলা হচ্ছে আমোদ-প্রমোদের সময়, চিকিৎসা ক্ষেত্রে ও আধ্যাত্মিক সাধনায় গাঁজা সেবন করা বৈধ।

তাছাড়া চিলির প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ৬টি গাঁজার গাছ রোপণ করা সম্ভব হবে।

বিলটি এখন দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে পাঠানো হবে।

তারপর বিলটি সেখান থেকে অনুমোদিত হবার পর সংসদের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে।

সিনেটে পাস হলেই চিলিতে মারিজুয়ানা বা গাঁজা সেবন ও উৎপাদন আইনত বৈধ হয়ে যাবে।

চিলিতে বর্তমানে মারিজুয়ানা বা গাঁজা সম্পর্কে যে আইন আছে তাতে যে কেউ গাঁজা বিক্রি, উৎপাদন ও পরিবহন করলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

যদিও আইন প্রণয়ণকারীদের অনেকে এই আইনের সমালোচনা করেছেন। তারা বলছেন, এই আইন গাঁজা সেবনকারীদের আরও উৎসাহিত করবে।

– বি বি সি

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির