ক্ষুব্ধ কোয়েল মল্লিক

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় তারকা কোয়েল মল্লিক৷ মা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দিয়েছেন তিনি নিজেই। এমনকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ছেলের ছবি শেয়ার করে ফ্যানেদের দেখিয়েছেন কোয়েল ৷ তবে এবার সেই ছেলের ভুয়া ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্য ছড়িয়ে পড়া ভুয়া খবর দেখে প্রচণ্ড ক্ষুব্ধ কোয়েল ৷

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়েলের এক বন্ধুর সন্তানের ছবিকে কোয়েলের সন্তানের ছবি বলে প্রচার করা হয়। সেই ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়ে ৷ এ দেখে ক্ষেপে যান কোয়েল ৷ খবর আনন্দবাজারের

এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোয়েল লেখেন, ‘আমি সব সময় আমার এবং আমার খুব কাছের মানুষদের নিয়ে হওয়া ভুয়া খবরে চুপ করে থেকেছি। কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ- দয়া করে কোনওরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ, আমরা সবাই ভালো আছি। ভাল থাকুন, ভাল রাখুন।’

তবে শুধুই সন্তানকে নিয়ে নয়, কোয়েল মল্লিককে নিয়ে রটে যাওয়া ভুয়া খবরে এমনও ছিল যে, করোনায় আক্রান্ত হয়েছেন মল্লিক পরিবারের সদস্য ৷ সেই খবরকেও রীতিমত উড়িয়ে দেন কোয়েল।

তারকাদের জীবন নিয়ে সাধারণের উৎসাহের অন্ত নেই। কিন্তু তা বলে পরিবারকে নিয়ে কদর্য এবং বিকৃত তথ্য ছড়ানোয় প্রতিবাদে মুখর হয়েছেন কোয়েল অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ