ক্যাপিটল’র লকডাউন তুলে নেওয়া হলো

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সেখানে হামলা চেষ্টায় দুজন নিহত ও একজন আহতের ঘটনার পর ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার ১টার দিকে এ লকডাউন তুলে নেওয়া হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাপিটল ভবনে মাইকে সতর্কতা জারি করে লকডাউন তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

শুক্রবারের এ ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হন। পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন হামলাকারী। সিএনএন’র খবরে ওই হামলাকারীর পরিচয় জানানো হয়েছে। নিহতের নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন।

হামলায় নিহত নিহত পুলিশ কর্মকর্তারও পরিচয় পাওয়া গেছে। তার নাম উইলিয়াম বিলি ইভানস, ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন। ঘটনায় আহত আরেক পুলিশ কর্মকর্তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে হামলার ঘটনার বর্ণনা দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি দ্রুতগতির গাড়ি ক্যাপিটলের নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে। এরপর সেটির চালক নেমে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। তখন পুলিশ গুলি ছুড়লে ওই হামলাকারী মারা যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্যাপিটল পুলিশ ঘটনার পর তাদের নিজস্ব টুইটার অ্যকাউন্ট থেকে একটি পোস্ট করেছে। পোস্টে বলা হয়, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান। ঘটনাটিকে সন্ত্রাসবাদের ঘটনা মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী