ক্যান্সারকে জীবনের ওপর প্রভাব ফেলতে দেননি সোনালি

news-image

অনলাইন ডেস্ক : কীভাবে সময় চলে যায়… আজ যখন আমি পেছন ফিরে তাকাই, আমি দেখি যুদ্ধে লড়াইয়ের সাহস, দেখি দুর্বলতাকেও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইচ্ছেটাকে দেখি, যা ক্যান্সার শব্দটিকে আমার জীবনের ওপর প্রভাব ফেলতে দেয়নি।”

গতকাল ৬ জুন ছিল ক্যান্সারজয়ীদের দিন। এই দিনেই ইনস্টাগ্রামে এমন বার্তা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সঙ্গে দিয়েছেন দুটি ছবির কোলাজ। প্রথম ছবিটি তোলা হয়েছে সোনালি অসুস্থ থাকার সময় হাসপাতালের বিছানায় এবং অন্যটি বর্তমান সময়ের। ২০১৮ সালের জুলাইয়ে সোনালি জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এরপরই উড়াল দেন নিউ ইয়র্কে। চিকিৎসা নিয়ে একই বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন।

নিজের চুলগুলো ভীষণ পছন্দের ছিল সোনালির। ক্যান্সারের চিকিৎসার জন্য চুলগুলো ফেলে দিতে হয়েছিল তার। তবে মনোবল হারাননি ৪৬ বছরের সোনালি। সাহসের সঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন। সোনালি সেই লড়াই লড়তে গিয়ে ধৈর্য ধারণ করতে শিখেছেন, জীবনে আসা পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখেছেন। সোনালির কাছে এখন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ক্যান্সার তাকে প্রতিদিন বাঁচতে শিখিয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী