কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য, কানাডার হাই কমিশনারকে ডেকে সতর্ক করল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে ডেকে সতর্ক করে দিয়েছে। ভারতে কৃষকদের বিক্ষোভের ব্যাপারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার পার্লামেন্টের কয়েকজন মন্ত্রী এবং সাংসদ যে মন্তব্য করেছেন, তার ফলে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার হাইকমিশনারকে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, কানাডার প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং সংসদ সদস্য ভারতের কৃষকদের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেছেন; আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এটা অগ্রহণযোগ্য হস্তক্ষেপ।

মন্ত্রণালয় থেকে আরো জানিয়ে দেওয়া হয়, এ ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে, তাহলে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কে তার মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে।

বিবৃতিতে আরো জানানো হয়, তাদের এ ধরনের মন্তব্যের ফলে কানাডায় আমাদের (ভারতের) হাই কমিশন এবং কনস্যুলেটের সামনে উগ্রপন্থী কর্মকাণ্ডে জমায়েত হওয়াকে উৎসাহিত করেছে। যা নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছে। আমরা আশা করি, উগ্রপন্থীদের হাত থেকে ভারতীয় কূটনীতিক এবং রাজনৈতিক নেতাদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে কানাডা সরকার।

এর আগে গত ১ ডিসেম্বর কৃষক আন্দোলন নিয়ে জাস্টিন ট্রুডোর মন্তব্যের প্রতিক্রিয়া দেখায় ভারত। গণতান্ত্রিক কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাস্টিন ট্রুডোর বক্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে আখ্যা দেওয়া হয়।

সূত্র: মুম্বাই মিরর

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন