কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।

নিহতরা হলেন, ঢাকার নতুন বাড্ডা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) ও লক্ষীপুর জেলার হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল (৫২)। নিহত বেলাল প্রাইভেটকার চালক। আহত হয়েছেন মাহবুুুব নামের একজন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ঢাকামুখী একটি বাস ইউটার্ন নেয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজের বড় ভাই মোঃ মনির বলেন, নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়। শেষ রাতে দুর্ঘটনার খবর পাই।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, লাশ উদ্ধার করে থানায় এনেছি। প্রাইভেটকার চালক বেলাল ঢাকায় নেয়ার পথে মারা যায়। আমরা বাস ও প্রাইভেটকারটিকে থানায় নিয়ে এসেছি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী